স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু ‼️

 স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু ‼️


আপনার কার্ড এসেছে কি না, ঘরে বসেই জেনে নিন




স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু ‼️


২০২৫ সাল থেকে দেশের বিভিন্ন উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি) বিতরণ কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই বছর স্মার্ট কার্ড বিতরণ ধাপে ধাপে পরিচালিত হবে এবং অগ্রাধিকার দেওয়া হচ্ছে ২০০৮–২০১৯ সালের মধ্যে ভোটার হওয়া নাগরিকদের।


আপনার স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা জানার সহজ পদ্ধতি:

১.nidw gov bd ওয়েবসাইটে যান।

২. সেখানে থাকা “Smart Card Status Check” অপশনে ক্লিক করুন। অথবা গুগলে এটা লিখলেও চলে আসবে।

৩. আপনার বর্তমান এনআইডি নম্বর, জন্ম তারিখ এবং প্রদত্ত ক্যাপচা কোড দিয়ে ফর্ম পূরণ করে সাবমিট করুন।


যদি দেখায় “স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া যায়নি”, তাহলে বুঝবেন—আপনার কার্ড এখনও তৈরি হয়নি এবং এই ধাপে আপনি কার্ড পাবেন না।


আর যদি “Completed” স্ট্যাটাস দেখায় এবং একটি বক্স আইডি নম্বর প্রদর্শিত হয়, তাহলে জানবেন—আপনার স্মার্ট কার্ড প্রস্তুত।


কোথা থেকে এবং কীভাবে সংগ্রহ করবেন:


নির্ধারিত সময় ও স্থানে নির্বাচন কমিশন নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্থানীয় স্কুল, মাদ্রাসা অথবা উন্মুক্ত স্থানে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করবে। সেই অনুযায়ী নির্ধারিত সময়ে গিয়ে আপনার এনআইডি কার্ড বা ডেলিভারি স্লিপ দেখিয়ে কার্ড হাতে নিতে পারবেন।


উপজেলা নির্বাচন অফিস থেকে সরাসরি: কেউ চাইলে সরাসরি নিজ উপজেলার নির্বাচন অফিস থেকেও কার্ড সংগ্রহ করতে পারবেন। এজন্য অবশ্যই এনআইডি কার্ড বা ডেলিভারি স্লিপ সঙ্গে নিয়ে যেতে হবে।


মনে রাখবেন:

স্মার্ট এনআইডি শুধু পরিচয়পত্র নয়, এটি নাগরিক সেবা গ্রহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। তাই সময়মতো অনলাইনে স্ট্যাটাস চেক করে নির্ধারিত সময় র জন্য নিজ কার্ড সংগ্রহ করা সবার জন্য জরুরি।

Post a Comment (0)
Previous Post Next Post